Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ১১:৫৯ AM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » বৈরী- আবহাওয়া ও টানা বৃষ্টিতে দৌলতখানে ধানসহ রবি শস্যের ব্যাপক ক্ষতি কৃষকের মাথায় হাত
২৫ October ২০২০ Sunday ৬:২৪:১২ PM
Print this E-mail this

বৈরী- আবহাওয়া ও টানা বৃষ্টিতে দৌলতখানে ধানসহ রবি শস্যের ব্যাপক ক্ষতি কৃষকের মাথায় হাত


রোমানুল ইসলাম সোহেব,দৌলতখান প্রতিনিধি:

ভোলার দৌলতখানে গত তিন দিনের টানা বৃষ্টিতে শত শত হেক্টর জমির রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বৈরী আবহাওয়ায় ও টানা বৃষ্টিতে দৌলতখান উপজেলায় বেশ কয়েকটি ইউনিয়নের পুকুরের মাছ পানের বরজ বসত ঘর ও রবি শস্য পানিতে ডুবে আছে। বৃষ্টির পানি সরানো না গেলে ক্ষতির পরিমাণ বাড়বে বলে জানান একাধিক চাষিরা।

এদিকে শ্রমিক সংকটে থাকায় ফসল তুলতে না পেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান কৃষকরা। এছাড়া এ উপজেলয় ৫৬০ হেক্টর জমির রবি শস্য বৃষ্টির পানিতে আক্রান্ত হয়েছে বলে কৃষি অফিস জনালেও চাষীরা বলছেন আরো কয়েকগুন বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।
সরেজমিনে উপজেলার পাচঁটি ইউনিয়নের রবি শস্যের ক্ষেতে গিয়ে দেখা যায়, কোথায় কোথায় প্রবল বর্ষণের কারণে ডুবে আছে ধানসহ রবি শস্য এতে ক্ষতিগ্রস্থ হয়েছে একাধিক চাষী।

উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কৃষক রুহুল আমিন, বাবুল, শফু ফরাজীসহ বেশ কয়েকজন চাষী জানান, শত শত একর জমিতে ধানসহ রবি শস্যের ফসল ফলাতে লাখ লাখ টাকা খরচ হয়েছে আমাদের। গত তিন দিনের টানা বৃষ্টিতে আমাদের ধান, ডাল, মুলা, লাল সাক, লাউ, কুমরা, ধনে পাতা, সিম, শশা, ফুলকপি, বাধা কপিসহ সকল ধরনের রবি শস্যে ব্যাপক নষ্ট হয়ে গেছে। এতে কৃষকরা আর্থিক ভাবে লাখ লাখ টাকা লোকসান গুনতে হবে । তাদের ভাষ্যমতে গেছে বছররের টানা বৃষ্টিতে ফলন ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ায় এখনও তা পুষিয়ে উঠা সম্ভব হয়নি। এতে হতাশায় রয়েছে দৌলতখানের কৃষকের পরিবার।

সরকারি সহযোগিতা না পেলে এ ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে জানান চাষীরা। এ বিষয় দৌলতখান কৃষি অফিস (উপ-সহকারি) আব্দুস সামী জানান, টানা তিন দিনের বৃষ্টিতে দৌলতখানে ৫৬০ হেক্টর জমির রবি শস্যের আক্রান্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে । সরকারি ভাবে সহযোগিতা পেলে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com