Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ১০:০৯ AM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » ভোলার দৌলতখানে জমি দখল করে জোরপূর্বক বসতঘর নির্মাণের অভিযোগ
৯ November ২০২০ Monday ১:০৩:১৪ AM
Print this E-mail this

ভোলার দৌলতখানে জমি দখল করে জোরপূর্বক বসতঘর নির্মাণের অভিযোগ


মোঃ সোহেব,দৌলতখান প্রতিনিধি:

ভোলার দৌলতখানে জমি দখল করে জোরপূর্বক বসতঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দিদারউল্লাহ্ধসঢ়; গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দৌলতখান থানায় অভিযোগ দায়েরের পর উপ-পরিদর্শক মাহামুদুল হাসান ওই দিনই (শুক্রবার) ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণ স্থগিত রাখার নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো. আলমগীর খান গংদের ২ দশমিক ১৯ একর ওয়ারিশ সম্পত্তি মো. শাহাজান খান গংদের দখলে রয়েছে। যার দিদারউল্লাহ মৌজার জেএল নং- ৩০, তৌজি নং- ৩১, পিএস খতিয়ান নং- ৬০১, আরএস খতিয়ান নং- ৪৮৫, এসএ খতিয়ান নং- ৪৩৫। এসএ দাগ নং-১৯৫২, ১৯৫৩, ১৯৫৪ সহকারে আরও ১৯টি দাগ রয়েছে। যার মধ্যে ২ দশমিক ১৯ একর ওয়ারিশ সম্পত্তি নিয়ে মো. শাহাজান খান গংদের সঙ্গে মো. আলমগীর খান গংদের বিরোধ রয়েছে।
ভুক্তভোগী মো. শাহী এমরান জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ শাহাজান খানগংদের সঙ্গে আমাদের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে স্থানীয় ভাবে একাধিক বার ফয়সালাও হয়েছে। ফয়সালায় জমি আমরা পাওনা হই। তবে মো. শাহাজান খান গংরা পাওনা জমি আমাদের বুঝিয়ে না দিয়ে বিরোধীয় সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে।
আরো জানা গেছে, শাহাজাহান খান গং ও আলমগীর গং সম্পর্কে আত্মীয়। এ ঘটনায় গত ২৭ অক্টোবর মোঃ শাহী এমরান বাদি হয়ে দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে দৌলতখান থানা উপ-পরিদর্শক মাহামুদুল হাসান ওই দিনই (শুক্রবার) ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণ স্থগিত রাখার নির্দেশ দেন।
এদিকে, প্রতিপক্ষ শাহাজান খানের ভাতিজা এয়ার মোহাম্মদ খান জানান, দীর্ঘদিন ধরে আমরা এসব সম্পত্তি ভোগ দখল করে আসছি। তবে আমাদের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মনির জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের বিষয় মো. শাহী এমরান আমাকে জানিয়েছেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, জমি-জমা সংক্রান্ত বিষয়ে মো. শাহী এমরান বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ে করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com