Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ১০:১৮ AM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » আবেগি চিরকুট লিখে দৌলতখানে কলেজ ছাত্রের আত্মহত্যা
১০ November ২০২০ Tuesday ১২:৪৫:৫৭ AM
Print this E-mail this

আবেগি চিরকুট লিখে দৌলতখানে কলেজ ছাত্রের আত্মহত্যা


দৌলতখান প্রতিনিধি: অন্তুর কোন দোষ ছিলো না। ভুল সব আমারই ছিলো। আমার আর ভালো লাগেনা এই পৃথিবী। এক বিন্দুও বাচঁতে ইচ্ছে করেনা আর এইখানে থাকতে। এই পৃথিবীতে সত্যি কারের ভালোবাসার কোন মূল্য নেই। আমি চলে যাচ্ছি।

ভোলার দৌলতখানে চিরকুট লেখে সম্পদ চন্দ্রদে নামে এক কলেজ ছাত্র নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছন। ৯ নভেম্বর সোমবার বিকেল ৫টায় সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সম্পদ চন্দ্রদে ওই ওয়ার্ডের নিতাই চন্দ্র রক্ষিত দের ছেলে। সে ভোলা সরকারি কলেজের অনার্স চতুর্থবর্ষের ছাত্র ছিলেন।

নিহত সম্পদ চন্দ্রদের বোন মৌসুমি জানান, প্রতিদিনর ন্যায় আমার ভাই বিকেলে খাওয়া দাওয়া করে তার রুমে ঘুমাতে যান। পরে বিকেল ৫টার দিকে আমরা তার রুমে খুব জোরে নড়াচড়ার শব্দ শুনতে পাই। রুমের ভিতর গিয়ে আড়ার সঙ্গে ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমাদের ডাক চিৎকারে পাশ্ববর্তী লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভাইকে মৃত ঘোষণা করনে।

খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ হাসপাতালে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, নিহতের রুমে আমরা একটি চিরকুট পাই। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে এ মৃত্যু প্রেম ঘটিত বিষয়ে হয়ে থাকতে পারে । তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় দৌলতখান থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদনা: অচিন্ত্য মজুমদার

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com