Home » দৌলতখান » ভোলা » ভোলায় তেল বোঝাই ভ্যান উল্টে চালক নিহত
১৬ January ২০২১ Saturday ৫:৫১:৩১ PM
ভোলায় তেল বোঝাই ভ্যান উল্টে চালক নিহত
অচিন্ত্য মজুমদার, ভোলা।।
ভোলার দৌলতখানে তেলবাহী ভ্যানগাড়ি উল্টে আবু বকর ছিদ্দিক (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কালিমুল্লাহ হুজুরের মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পরে দৌলতখানে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। নিহত আবু বকর দৌলতখান পৌর ৬ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলাম (মনু ব্যাপারীর) ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, আবুবকর ছিদ্দিক ভ্যানে করে দুই ব্যারেল তেল নিয়ে দৌলতখানের ভবানীপুর ইউনিয়নের বটতলা কালিমুল্লাহ হুজুরের মসজিদ সংলগ্ন মিলন নামে এক তেল ব্যবসায়ীর দোকানে উঠার সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে রাস্তায় পরে যায়। এসময় ভ্যানে থাকা তেলের ব্যারেল চাপায় তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে দৌলতখানে হাসপাতালে নিয়ে গেলে শনিবার সকালে তিনি চিকিৎসাধিন অবস্থায় মরা যান।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এঘটনায় কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার