ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের দুই প্রার্থী তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে রাত ৮টায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম ও মোঃ জাকির হোসেন তালুকদারকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দৌলতখান পৌরসভার নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী মো. জাকির হোসেন তালুকদার ৫ হাজার ৮৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ার হোসেন কাকন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৪০ ভোট।
অপরদিকে বোরহানউদ্দিন পৌরসভার নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রফিকুল ইসলাম ৭ হাজার ১৯৪ ভোট পেয়ে তৃতীয় বারের মতো বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. মনিরুজ্জামান কবির পেয়েছেন ৬৬২ ভোট ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী আব্দুস ছালাম নারিকেল গাছ প্রতিক নিয়ে ২৪৭ ভোট পেয়েছেন।
দিনভর ভোলার দুইটি পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায়, অন্যান্য নির্বাচনের তুলনায় এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কমে আসে। দিনভর নির্বাচনে মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে এ নির্বাচনে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার