ভোলার দৌলতখানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আব্দুল মালেক (৭৫) নামে এক বৃদ্ধের বসতঘর পুড়ে গেছে।এতে ওই বৃদ্ধের অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।গতকাল বুধবার (৭এপ্রিল) রাতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিয়ারহাট সংলগ্ন মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল দুর্বৃত্ত তার বসতঘরে লাকড়ি’র চাউলিতে আগুন লাগিয়ে দেয়। ওই সময় পরিবার নিয়ে ভেতরেই কথাবার্তা বলছিলেন ওই বৃদ্ধ। আগুনের লেলিহান শিখা দেখে কোনো রকমে স্ত্রী-সন্তান নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন তার পুত্রবধূ আয়সা আক্তার। তবে বসতঘর থেকে কোনো আসবাবপত্র বের করতে না পারায় চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেছে ।পরে উপজেলা ফায়ারসার্ভিসের একটি ইউনিট খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় দৌলতখান থানা পুলিশের সদস্যরা আগুনে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করেছেন।
ওই বৃদ্ধ বলেন, বাড়িতে ১০একর জমি নিয়ে তাঁর সঙ্গে স্থানীয় একটি চক্রের বিরোধ রয়েছে। প্রতিশোধের বশবর্তী হয়ে তাদের কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি আরও বলেন, গত ২০দিন আগেও দুর্বৃত্তরা আরও একবার তাদের কুটার চাউলিতে আগুন দিয়ে পুড়ে দিয়েছিল। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার