Home » দৌলতখান » বোরহানউদ্দিন » ভোলা » বিএনপি জামায়াত বাংলাদেশের উন্নয়ন দেখতে পারেনা- ভোলায় আশিকুর রহমান শান্ত
৩০ October ২০২৩ Monday ১১:০৫:৪৪ PM
বিএনপি জামায়াত বাংলাদেশের উন্নয়ন দেখতে পারেনা- ভোলায় আশিকুর রহমান শান্ত
অচিন্ত্য মজুমদার,ভোলা ।। বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে আওয়ামী লীগ। সোমবার বিকেল ৫টায় দৌলতখান এবং বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত।
প্রধান অতিথির বক্তব্যতে তিনি বলেন, বিএনপি এ দেশের উন্নয়ন কখনো দেখতে পারেনা। এখন তাদের উন্নয়নে এলার্জি। তাদের ভালোলাগে জামায়াতকে। তাই তারা জামায়াতকে মাঠে নামিয়েছে। জামায়াতের হাত ধরে বিএনপি এখন দেশের মানুষের বিরুদ্ধে অবরোধ দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এ অবরোধ ধ্বংস করে দিবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র চলছে। আজকে বিএনপি জামায়াত লাশের রাজনীতি করছে। বিদেশিদের কাছে সেংশান ভিক্ষা চাওয়ার জন্য। এসময় তিনি উদাহরণ দিয়ে বলেন, প্যালেস্টাইনে আড়াই হাজার শিশু হত্যা করা হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে এসকল দেশ কোন সেংশান দেয়নি। আর এরা আমাদের মানবাধিকার আর গণতন্ত্রের পাঠ পড়াচ্ছেন। এটা মানবাধিকারের পাঠ না এটা বাংলাদেশে কাঠ পুতুল সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র।এসময় তিনি আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে ভোলার চারটি আসনে আওয়ামী লীগকে জয় যুক্ত করার আহবান জানান।
দৌলতখান উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মামুনুর রশীদ বাবুল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খালেদ মাহমুদ টুকু, ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহীনসহ অন্যান্যরা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার