Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ১১:০৪ PM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহনে বোমা বিস্ফোরণ নিয়ে ছাত্রলীগের সংবাদ সম্মেলন
২৩ November ২০২৩ Thursday ১২:১৪:৩৬ AM
Print this E-mail this

লালমোহনে বোমা বিস্ফোরণ নিয়ে ছাত্রলীগের সংবাদ সম্মেলন


ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা বিএনপির ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে জেলা ছাত্রলীগ। বুধবার সকালে ভোলা প্রেস ক্লাবে জেলা ছাত্রলীগের আয়োজনে সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ এমন অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করে বলেন, লালমোহনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনের বাড়ি। আর বিএনপিরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সুনাম নষ্ট করতে চক্রান্ত করছে।

বিএনপি পরিকল্পিতভাবে বাহির থেকে বোমা বা ককটেল নিক্ষেপ করে ত্রাস সৃষ্টি করতে এ কাজ করেছে বলেও অভিযোগ করেন ওই ছাত্রলীগ নেতা।

তিনি আরও বলেন, বিএনপিসহ একটি মহল বোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জয়ের সম্পৃক্ততার অভিযোগ করলেও তা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ সোমবার থেকে সে ঢাকায় অবস্থান করে স্থানীয় সংসদ সদস্যের মনোনয়নপত্র জমাদান অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নেওয়াজ শরীফ কুতুব, সাধারণ সম্পাদক সালমান গোলদারসহ জেলা ও উপজেলা ছত্রলীগের নেতারা।

এদিকে আজাহার ও নিহতের পরিবারের অভিযোগ, সোমবার রাত ১১টার দিকে লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আজাহারের বাড়িতে ককটেল নিক্ষেপ করে একদল দুর্বৃত্ত। এ সময় ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন ওই বাড়িতে বেড়াতে আসা মো. মনির বয়াতী ও মো. ফিরোজ। পরে আহতদের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকায় নেওয়ার পথে ভোলা সদরের ভেদুরিয়া এলাকায় মনির বয়াতীর মৃত্যু হয়। এছাড়াও আহত ফিরোজকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে নিহত মনির বয়াতীর ছেলে মো. বেলাল হোসেন বিস্ফোরণ আইনে বাহির থেকে ককটেল নিক্ষেপ করে হত্যার অভিযোগে লালমোহন থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com