Current Bangladesh Time
Monday December ৮, ২০২৫ ৭:৪৪ AM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » সাংবাদিক বোনের প্রশ্নে যে উত্তর দিলেন জাকের
৫ March ২০২৪ Tuesday ১২:০৯:৩১ PM
Print this E-mail this

সাংবাদিক বোনের প্রশ্নে যে উত্তর দিলেন জাকের


অনলাইন নিউজ ডেস্কঃ

গতকাল সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তীরে এসে তরি ডুবল বাংলাদেশের। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতার দিনে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিকের লড়ে যাওয়াটাই ছিল প্রাপ্তি।

শেষদিকে ৩৪ বলে ৬৮ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে জয়ের স্বপ্ন দেখানো জাকেরকেই প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। ম্যাচশেষে তার অনুভূতি কি, তা নিয়ে প্রশ্ন করলেন নিজের আপন সাংবাদিক বোনই।  

জাকের আলীর আপন বোন শাকিলা ববি পেশায় একজন সাংবাদিক। একটি জাতীয় দৈনিকে সিলেট জেলা প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন। বাংলাদেশ তিন রানে হারার পর সংবাদ সম্মেলন কাভার করতে এসেছিলেন ববি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ভাই জাকেরকে প্রশ্ন করে তিনি বলেন, ‘আপনি তো এই সিলেটের ছেলে। ঘরের মাঠে পারফর্ম করলেন, মানুষ আপনার পক্ষে ছিল। কতটা উপভোগ করেছেন?’

বোনের প্রশ্নের জবাবে জাকের আলীও দেখালেন পেশাদারিত্ব। জবাবে বলেন, ‘হ্যাঁ এই জিনিসটা (বিপিএল) আসলে কাজে দিয়েছে। বিপিএল শেষ হওয়ার ২ দিনের মধ্যে এখানে। বিপিএলের এটমস্ফিয়ার থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে আসা। অবশ্যই কাজে দিয়েছে। যেহেতু এটা আমার হোম গ্রাউন্ড, মাঠ সম্পর্কে ধারণা ছিল। আমি সবসময়ই সিলেটের মাঠে খেলতে পছন্দ করি। ’

‘আমার প্রথম শ্রেণির ক্রিকেটের অভিষেকও এখানে। উইকেট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। সব কিছু ঠিক ছিল। যদি ম্যাচটা জিততে পারতাম তাহলে ভালো হতো। ’


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভোলায় নির্মাণাধীন দুই স্টেডিয়াম, সুইমিংপুল উদ্বোধন
চরম নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মুশফিক-লিটনের সেঞ্চুরিতে রান পাহাড়ে বাংলাদেশ
বরিশালের লেগ স্পিনার রাবেয়ার স্বপ্ন দেশকে ভাল কিছু উপহার দেয়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com