Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৯:৪৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বিশেষ প্রতিবেদন » প্রাথমিকের শিক্ষকদের ওপর হামলার শেষ চায় সমিতি
২৪ April ২০২৪ Wednesday ৪:১০:২৪ PM
Print this E-mail this

প্রাথমিকের শিক্ষকদের ওপর হামলার শেষ চায় সমিতি


এম,এইচ,চুন্নু।।বিশেষ প্রতিনিধিঃ

ফাঈল ছবি।

বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর প্রায়ই নানা কারণে হামলা করছেন ম্যানেজিং কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা।

বিভিন্ন সময় ম্যানেজিং কমিটিতে জায়গা না পাওয়া, ভুয়া বিলের মাধ্যমে স্কুলের টাকা উত্তোলন, নিয়োগ বাণিজ্যসহ নানা অনৈতিক কাজে শিক্ষকরা বাধা দিলে রোষানলে পড়েন।

সেইসঙ্গে অনেকেই শিকার হন হামলার। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয়, বলছে পুলিশ।

বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা বকশিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিদ্যালয় পরিচালনায় নতুন কমিটিতে স্থান না পাওয়ায় স্কুলে বসেই প্রধান শিক্ষক ফেরদৌসি বেগমকে মারধর করেছেন কমিটির সাবেক সদস্য আকতার হোসেন বাবু। এমন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুধু বাবুগঞ্জই নয়, বরিশালের বিভিন্ন উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রায়ই ঘটছে এমন ঘটনা।

প্রাথমিক শিক্ষক সমিতির তথ্য অনুযায়ী, গত এক বছরে শুধু বরিশালের ১০ উপজেলায় পাঁচ থেকে সাতটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ম্যানেজিং কমিটির সদস্যদের হামলা শিকার হয়েছেন। এসব ঘটনায় মামলা হয়েছে ছয়টি। তবে আসামিদের শাস্তি হবে কি না, তা নিয়ে শঙ্কায় শিক্ষকরা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন বলেন, গত কয়েক বছর ধরে শিক্ষকদের ওপর ম্যানেজিং কমিটির সদস্যদের হামলা রীতিমতো রুটিন হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবেই এসব হামলা থামানো যাচ্ছে না। আইনের দ্বারস্থ হলেও কতটুকু বিচার পাবেন, তা নিয়েও শঙ্কিত হামলার শিকার শিক্ষকরা। আমরা চাই এসব বন্ধ হোক।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, বিভিন্ন সময় ম্যানেজিং কমিটিতে পদ পাওয়া না পাওয়া, ভুয়া বিলের মাধ্যমে স্কুলের টাকা উত্তোলন, নিয়োগ বাণিজ্যসহ নানা অনৈতিক কাজ করতে চায়। এতে বাধা দিলেই ঘটে নানান বিপত্তি।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. ‍আকতারুজ্জামান বলেন, বিভিন্ন সময় ম্যানেজিং কমিটি অনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে। ঘুষ বাণিজ্যের মাধ্যমে চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগ দেয়ার চেষ্টা করে। এমনকি অনেক সময় স্কুলের জমা টাকা নানা অজুহাতে উঠাতে চায়। এসব বিষয়ে সরকারের নিয়ম নীতি মেনে শিক্ষকরা বাধা দিলেই বাধে বিপত্তি। হামলা করা হয় শিক্ষকদের ওপর।

পুলিশ বলছে, শিক্ষক মারধরের ঘটনায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আলী আশরাফ ভূঞা বলেন, অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়ে থাকে। এতে কোনো ছাড় দেওয়া হয় না।

বরিশাল জেলার ১০ উপজেলার এক হাজার ৫৯০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যাতে দুই লাখ ২১ হাজার ৪৮ শিক্ষার্থী পড়াশোনা করে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com