Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৮:৪১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » ২ ঘণ্টা পর শেবাচিম হাসপাতালের বহির্বিভাগ চালু, রোগীদের ভোগান্তি
৩ September ২০২৪ Tuesday ৩:৫৯:৫২ PM
Print this E-mail this

২ ঘণ্টা পর শেবাচিম হাসপাতালের বহির্বিভাগ চালু, রোগীদের ভোগান্তি


নগর প্রতিনিধি:

টানা দুই ঘণ্টা বন্ধ থাকার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা ফের চালু হয়েছে। চিকিৎসা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ রোগীরা। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা দুই ঘণ্টা বন্ধ ছিল। 

সরেজমিনে দেখা যায়, সকাল ৮টা থেকে বহির্বিভাগের টিকিট কাউন্টার খোলার কথা থাকলেও তা খোলে সকাল ১০টায়। এতে রোগী ও স্বজনদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়।  

একাধিক রোগী ও তাদের স্বজনরা বলেন, সোমবারও চিকিৎসা নিতে এসে নিতে পারেননি তারা। তখন তারা জানতে পারেন চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন। আজ সকালে আসার পরও দেখেন চিকিৎসাসেবা বন্ধ।

উপায় না পেয়ে তারা চিকিৎসকের কক্ষের সামনে দাড়িয়ে ছিলেন। কারণ তারা বহির্বিভাগের টিকিট কিনতে পারেননি। দুই ঘণ্টা পর আবার টিকিট বিক্রি শুরু হয়। এ ভোগান্তি থেকে তারা দ্রুত মুক্তি চান। 

সকাল ১০টার পর বহির্বিভাগে চিকিৎসা সেবা চালু হওয়ায় স্বস্তি ফিরেছে রোগী ও স্বজনদের মধ্যে। 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. এম এম সাইফুল ইসলাম বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালে সোমবার বহির্বিভাগ বন্ধ থাকে। তবে মঙ্গলবার স্বল্প পরিসরে সেবা চালু করা হয়েছে।  
পাশাপাশি যারা বহির্বিভাগে সেবা নিতে আসছেন, তাদের সেবা নিশ্চিত করা হচ্ছে। তবে হাসপাতালের জরুরি সব সেবা চালু রয়েছে বলেও দাবি করেন তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com