পটুয়াখালীর বাউফল উপজেলায় এমপিও ভূক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচি পালন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন হয়। বৈষম্যদূরীকরণে এমপিওভ‚ক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠন (স্কুল,কলেজ ও মাদ্রাসা) জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে এ কর্মসুচি পালন করা হয়। উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষক-কর্মচারী ওই কর্মসুচিতে অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন, ধানদি কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. হাবিবুল্লাহ, পশ্চিম নওমালা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. ইব্রাহিম হাবিব, চরআলগী রশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. ফারুক হোসাইন, কর্পূরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ তুষার কান্তি প্রমুখ। বক্তারা বলেন, একজন বেসরকারি শিক্ষককে বাড়িভাড়া ১ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫শত টাকা ও উৎসব ভাতা শতকরা চারভাগের একভাগ হারে দেওয়া হচ্ছে। এছাড়াও বেতন স্কেলের বৈষম্য রয়েছে। অথচ একই শিক্ষাক্রমে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আমাদের চেয়ে বহুগুন বেতন ভাতা ভোগ করছেন। এতে বেসরকারি শিক্ষকরা বৈষম্যের স্বীকার হচ্ছেন। আমরা বর্তমান সরকারের কাছে এই বৈষম্যদূরকরণের দাবি জানাচ্ছি। পরে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. বশির গাজীর কাছে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী