Current Bangladesh Time
Sunday June ২১, ২০২৬ ৮:৪৮ PM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » দৌলতখানে অস্ত্রসহ ৩ ডাকাত আটক
২৫ September ২০২৪ Wednesday ৩:৫৭:৪০ PM
Print this E-mail this

দৌলতখানে অস্ত্রসহ ৩ ডাকাত আটক


দৌলতখান ((ভোলা) প্রতিনিধি:

ভোলার দৌলতখান উপজেলা থেকে তিন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের বাড়িতে তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র, দুইটি কার্তুজ, একটি মোটরসাইকেল এবং ১৫টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার খায়েরহাট বাজার সংলগ্ন এলাকার থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- মো. আনোয়ার হোসেন (৩৮), মো সোহেল (২৮) এবং মো. হাসান (২০)। 

বেলা ১১টার দিকে সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোন। 

কোস্টগার্ড জানায়, বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মো. আনোয়ারের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। 

পরে ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্টগার্ডের সাহায্য চাইলে কোস্টগার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে। যার ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ৫ নম্বর দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই এলাকার ব্যাপারী বাড়িতে তল্লাশি করে কুখ্যাত ডাকাত মো. আনোয়ার হোসেন, মো. সোহেল এবং মো. হাসানকে অস্ত্র ও মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়েছে। 

আটক ডাকাত ও জব্দ করা সব আলামতসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com