Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১:০৩ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় স্ত্রী নিয়ে দ্বন্দ্বে বন্ধুর হাতে বন্ধু খু*ন
৫ October ২০২৪ Saturday ১:৩৫:৫৮ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় স্ত্রী নিয়ে দ্বন্দ্বে বন্ধুর হাতে বন্ধু খু*ন


ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে জাফর আলী খান (৪৫) নামে অপর বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে নিহতের স্ত্রী লিপি আক্তার বাদী হয়ে ১৪ জনকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ভান্ডারিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) মিলন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাফর আলী খান পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার উত্তর চড়াইল গ্রামের মুনসুর আলী খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে ভান্ডারিয়া উপজেলার পূর্ব মাটিভাঙ্গা গ্রামে একটি জানাজায় অংশ নেন জাফর আলী খান। সেখান থেকে বাড়ি ফেরার পথে তার বন্ধু পূর্ব ভান্ডারিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে মিজানুর রহমান এবং তার সহযোগীরা তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। পরে সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জানা যায়, হামলাকারী মিজান ও জাফরের মধ্যে বন্ধুত্ব ছিল। তারা নিয়মিত একে অপরের বাড়িতে যাতায়াত করতেন। এ সময় জাফরের প্রথম স্ত্রীর সাথে মিজানের সম্পর্ক গড়ে ওঠে এবং ৩-৪ বছর পূর্বে মিজান তাকে বিয়ে করে। এ নিয়ে জাফর ও মিজানের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনার জেরে বুধবার জাফর একটি জানাজায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে মিজান ও তার সহযোগীরা তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় জাফরের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে মিজান ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা জাফরকে উদ্ধার করে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভান্ডারিয়া থানা ওসি (তদন্ত) মিলন মণ্ডল বলেন, নিহত জাফরের স্ত্রী লিপি আক্তার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com