Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ২:২৩ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » সংবাদ শিরোনাম » শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ: বরগুনার আ. লীগ নেতার নামে রাষ্ট্রদ্রোহ মামলা
৯ October ২০২৪ Wednesday ৪:৫১:৪১ PM
Print this E-mail this

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ: বরগুনার আ. লীগ নেতার নামে রাষ্ট্রদ্রোহ মামলা


বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরের (৬০) বিরুদ্ধে বরগুনা সদর থানায় রাষ্টদ্রোহ মামলা হয়েছে। বরগুনা সদর থানার পরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ বাদী হয়ে গতকাল মঙ্গলবার মামলাটি করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুর হাসান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জাহাঙ্গীর কবিরকে প্রধান আসামি করে গতকাল রাতে সদর থানায় মামলা হয়েছে।

পৃথক দুটি চাঁদাবাজি মামলায় জাহাঙ্গীর কবির বর্তমানে বরগুনা জেলা কারাগারে আছেন। গতকালের মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। তাঁর সঙ্গে জাহাঙ্গীর কবিরের একটি ফোনালাপ ১২ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরদিন ঢাকা থেকে পুলিশের একটি দল এসে বরগুনা সদর থানা পুলিশ ও বরগুনা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে জাহাঙ্গীর কবিরকে আটক করে। পরে তাঁকে চাঁদাবাজির দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

রাষ্ট্রদ্রোহ মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ১২ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের ফোনালাপ যড়যন্ত্রের অংশ। তারই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের জন্য জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে ১০ আগস্ট বরগুনা শহরে বিক্ষোভ মিছিল করা হয়।

ওই মিছিল সমাবেশ থেকে নেতা-কর্মীরা জাহাঙ্গীর কবিরের বাসায় যান। এ ছাড়া তাঁরা প্রকাশ্যে পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারকে উৎখাতের হুমকি দেন। এই ঘটনা বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে রাষ্ট্রদ্রোহের অপরাধ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com