Current Bangladesh Time
Sunday May ১৭, ২০২৬ ১২:৪৫ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » অভিযানের প্রথম দিনে ৫২ কেজি ইলিশ জব্দ, ৭ জনকে জরিমানা
১৪ October ২০২৪ Monday ২:১৮:১৭ PM
Print this E-mail this

অভিযানের প্রথম দিনে ৫২ কেজি ইলিশ জব্দ, ৭ জনকে জরিমানা


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলার বিষখালী, সুগন্ধা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে আইন না মানায় সাতজনকে ১ হাজার টাকা করে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর থেকে এই নদীতে সারারাত জেগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তাদের সঙ্গে জেলা মৎস্য অফিসার রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।  

এছাড়াও অভিযান চালিয়ে নলছিটির পুরান বাজারে ভোর ৬টায় ৫২ কেজি ইলিশ জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। জব্দকৃত ইলিশ তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযানের এই ২২ দিনে নদীতে ইলিশ মাছ আহরণ, বাজারজাতকরণ, সংরক্ষণ ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com