Current Bangladesh Time
Sunday May ১৭, ২০২৬ ১২:১৩ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » পাঁচ নবজাতকের মুখে হাসি ফোটাতে বাউফলে এগিয়ে এলেন হাসিব আলম তালুকদার
১৬ May ২০২৬ Saturday ৫:৩৫:৩০ PM
Print this E-mail this

পাঁচ নবজাতকের মুখে হাসি ফোটাতে বাউফলে এগিয়ে এলেন হাসিব আলম তালুকদার


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা শেষে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম। আনন্দের এই বিরল মুহূর্ত যেন মুহূর্তেই বদলে গেছে সংগ্রাম আর অনিশ্চয়তার বাস্তবতায়। পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের কুমারখালী গ্রামের দরিদ্র দম্পতি এখন পাঁচ নবজাতকের চিকিৎসা, দুধ ও দৈনন্দিন খরচ নিয়ে দিশেহারা। এমন অবস্থায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান Confidence Group–এর চেয়ারম্যানের ছেলে হাসিব আলম তালুকদার।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসিব আলম তালুকদারের পক্ষ থেকে নবজাতকদের মা লামিয়া বেগমের হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। তার প্রতিনিধি অ্যাডভোকেট ঝরনা বেগম পরিবারটির খোঁজখবর নেন এবং পাঁচ নবজাতকের সুস্থতা কামনা করেন।
সহায়তা প্রদানকালে অ্যাডভোকেট ঝরনা বেগম বলেন,
“একসঙ্গে পাঁচ শিশুর জন্ম নিঃসন্দেহে বিরল ও আনন্দের ঘটনা। কিন্তু এতগুলো শিশুকে বড় করে তোলা একটি অসচ্ছল পরিবারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। শিশুগুলোর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে যা যা সহযোগিতা প্রয়োজন, হাসিব আলম তালুকদার সেসব বিষয়ে পাশে থাকার চেষ্টা করবেন।”
তিনি জানান, নবজাতকদের চিকিৎসা, পুষ্টি ও ভবিষ্যৎ শিক্ষার বিষয়েও সহযোগিতার আগ্রহ রয়েছে তাদের।
স্থানীয়দের ভাষ্য, একসঙ্গে পাঁচ শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ নবজাতকদের এক নজর দেখতে ভিড় করছেন বাড়িটিতে। তবে পরিবারের আর্থিক অবস্থা নাজুক হওয়ায় শিশুদের সঠিক পরিচর্যা নিয়ে উদ্বেগও বাড়ছে।
পাঁচ সন্তানের মা লামিয়া বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“বিয়ের পাঁচ বছর পর আল্লাহ একসঙ্গে পাঁচ সন্তান দিয়েছেন। আনন্দের সঙ্গে এখন অনেক দুশ্চিন্তাও আছে। ওদের দুধ, ওষুধ আর দৈনন্দিন খরচ চালাতে খুব কষ্ট হচ্ছে। আমরা গরিব মানুষ। যারা পাশে দাঁড়াচ্ছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”
জানা গেছে, পাঁচ নবজাতকের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে। তাদের নাম রাখা হয়েছে লাবিবা, হাসান, উমামা, মুহাচ্ছিন ও হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ঝরনা বেগম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com