Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জের সংসদ সদস্য সহ বিএনপি’র নেতৃবৃন্দের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, যুবক গ্রেফতার
১৬ May ২০২৬ Saturday ৫:২০:৫২ PM
বাকেরগঞ্জের সংসদ সদস্য সহ বিএনপি’র নেতৃবৃন্দের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাকেরগঞ্জের সংসদ সদস্য আবুল হোসেন খান সহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে নিলয় পারভেজ নামের এক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নিলয় পারভেজ বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাসিন্দা হযরত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় তার পরিবারসহ বসবাস করে আসছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার নিলয় তার ব্যক্তিগত ফেসবুক আইডি, লায়ন নিলয় পারভেজ থেকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের এমপি ও জেলা বিএনপি আহ্বায়ক আবুল হোসেন খানকে নিয়ে ধারাবাহিকভাবে মানহানিকর, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে বিভিন্ন কন্টেন্ট প্রচার এবং ছবি-ভিডিও পোস্ট করে শেয়ার করেন।
বিভিন্ন পোস্টের ক্যাপশনে তিনি আপত্তিকর মন্তব্য করেন, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন আইডি ও পোস্টের মাধ্যমে বাকেরগঞ্জের সংসদ সদস্য সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে আপত্তিকর মন্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও মানহানিকর প্রচারণা চালিয়ে আসছিলেন ওই যুবক। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিএনপির নেতাকর্মীরা।
এ ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মৃধা বাদী হয়ে নিলয়কে আসামি করে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে এজাহার গ্রহণ করতে বাকেরগঞ্জ থানার পুলিশকে নির্দেশ দেন।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সেই মামলার এজাহারনামীয় আসামি নিলয়কে গ্রেপ্তার করার কথা শুনেছি। তবে এখনই এ বিষয়ে বিস্তারিত বলা যাবে না। আইনগত প্রক্রিয়া শেষে সবকিছু জানানো হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়