Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১:১৮ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক জব্দ, জরিমানা
১৮ October ২০২৪ Friday ১২:৫৪:৩৫ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক জব্দ, জরিমানা


ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের কীটনাশক ব্যবসায়ী আব্দুস সালামের বসতবাড়ির গুদামে গোপন খবরে ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ কীটনাশক মজুদ ও বাজারজাত করণের অভিযোগে ব্যবসায়ী আব্দুস সালামকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর সূত্রে জানা গেছে, ১০ বছর আগে কৃষির জন্য কীটনাশক ডায়াযনীন-১০ ও বাসুডিন-১০ সহ বেশ কিছু কীটনাশক পাউডার সরকার ক্ষতিকর বলে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এসব ওষুধ মজুদ করে নিরীহ কৃষকের মধ্যে সরবরাহ করে আসছিলেন -এমন গোপন সংবাদ পেয়ে ভান্ডারিয়ার হরিণপালা গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়। এ সময় কীটনাশক ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ কীটনাশকগুলো বিনষ্ট করা হয়।

স্থানীয় কীটনাশক ও সার বিক্রেতা মো. আব্দুস সালাম যশোরের অভয়নগরের মেসার্স নবী এন্টারপ্রাইজ থেকে সংগ্রহ করে নিজ গুদামে মজুদ করে স্থানীয় কৃষকদের সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে। 

সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, অভিযুক্ত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com