Current Bangladesh Time
Sunday June ২১, ২০২৬ ৮:৪৯ PM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » দৌলতখানে অস্ত্রসহ ডাকাত আটক
২০ October ২০২৪ Sunday ৩:৪৪:০০ PM
Print this E-mail this

দৌলতখানে অস্ত্রসহ ডাকাত আটক


দৌলতখান ((ভোলা) প্রতিনিধি:

ভোলার দৌলতখানে অস্ত্রসহ গোলাম হায়দার শোভন নামে এক ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। 

রোববার (২০ অক্টোবর) ভোরে উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে একটি আগ্নেয়াস্ত্র, নয়টি দেশীয় অস্ত্র, ভুয়া সিআইডি পুলিশের আইডি কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়। 

কোস্টগার্ড জানায়, বেশকিছুদিন ধরে ভোলা জেলার তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে গোলাম হায়দার শোভনের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায়। 

ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ সাহায্য চাইলে কোস্টগার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন খায়েরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্ত্রসহ গোলাম হায়দার শোভনকে আটক করা হয়। পরে তাকে জব্দ করা আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে। 

জনসাধারণের জান ও মালের নিরাপত্তা প্রদানে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com