Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ১০:২৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীর মাদরাসাছাত্রী অপহরণ মামলায় শিক্ষকের ১০ বছর কারাদণ্ড
২৩ October ২০২৪ Wednesday ১০:০৯:২২ PM
Print this E-mail this

মুলাদীর মাদরাসাছাত্রী অপহরণ মামলায় শিক্ষকের ১০ বছর কারাদণ্ড


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে ষষ্ঠ শ্রেণির মাদরাসাছাত্রীকে অপহরণের মামলায় শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (২৩ অক্টোবর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন বলে বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির জানিয়েছেন। 

দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান (৪২) মুলাদী উপজেলার চরপদ্ম গ্রামের বাসিন্দা আ. জব্বার ফকিরের ছেলে। তিনি উপজেলার উত্তর পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্টটাইম শিক্ষকতা করতেন। রায় ঘোষণার সময় মিজানুর রহমান পলাতক ছিলেন। 

মামলার বরাতে বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির বলেন, দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান উত্তর পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক না থাকায় অভিভাবকদের কাছ থেকে টাকা নিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী পাস করে একটি মাদরাসার ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়।ওই ছাত্রীকে ২০১৮ সালের ২৮ জানুয়ারি মাদরাসায় যাওয়ার পথে অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে। এ ঘটনায় ছাত্রীর দাদা বাদী হয়ে ২৩ ফেব্রুয়ারি মুলাদী থানায় মামলা করেন। মুলাদী থানার এসআই মো. আলাউদ্দিন হাওলাদার একমাত্র মিজানুর রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। বিচারক ৫ জনের সাক্ষ্য নিয়ে রায় দেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com