Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ৮:১৪ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » আমুর গ্রেপ্তারে ঝালকাঠিতে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ 
৬ November ২০২৪ Wednesday ৪:৫৩:৩৮ PM
Print this E-mail this

আমুর গ্রেপ্তারে ঝালকাঠিতে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ 


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর গ্রেপ্তারে খবরে জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আইনজীবী সমিতির সদস্যরা। 

বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ খবর ঝালকাঠিতে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ।  

বিকেলে জেলা আইনজীবী সমিতি চত্বরে আনন্দ মিছিল করেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।  

আইনজীবী ও বিএনপি নেতাকর্মীদের আমির হোসেন আমুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা আমির হোসেন আমুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আনন্দ মিছিল শেষে বিএনপি নেতারা বলেন, আমির হোসেন আমু বিনা ভোটে এমপি হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন। তিনি বিএনপি নেতাকর্মীদের নামে মামলা-হামলাসহ অত্যাচার চালিয়েছেন। তিনি অবৈধভাবে অনেক টাকার মালিক হয়েছেন। আমুর ঝালকাঠির বাসা থেকে ৫ আগস্ট রাতে যৌথবাহিনী পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে। বিএনপি নেতারা আমির হোসেন আমুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  

পরে জেলা যুবদল নেতাকর্মীরা শহরে একটি আনন্দ মিছিল বের করে। মিছিল শেষ স্থানীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।  

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন ও শ্রমিক দলের আহ্বায়ক টিপু সুলতানসহ আরও অনেকে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com