পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় মো. আরিফুর রহমান সবুজ (৩৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে উপজেলার শ্রীরামকাঠী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সবুজ উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের আব্দুর রব শেখের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।
থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন নাজিরপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ ভুঁইয়া জানান, তার বিরুদ্ধে আগেই নাজিরপুর থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ একাধিক মামলা রয়েছে। উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা