ভোলার দৌলতখানে হত্যাচেষ্টা মামলায় উত্তর জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইয়াছিন লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার(৯ অক্টোবর) সন্ধ্যার দিকে দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) জসিম সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ নিজ খামারবাড়ি থেকে তাঁকে আটক করে। আটক ইয়াছিন লিটন উত্তর জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁর বিরুদ্ধে ভোলা সদর ও দৌলতখান থানায় একাধিক মামলা রয়েছে।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটনকে তাঁর খামারবাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার