Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ১২:০২ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » সংবাদ শিরোনাম » আ. লীগ নেতার রাইস মিলে অভিযান, গ্রেপ্তার ২
১৮ November ২০২৪ Monday ৫:২৫:৫৪ PM
Print this E-mail this

আ. লীগ নেতার রাইস মিলে অভিযান, গ্রেপ্তার ২


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সির মালিকানাধীন বার্থী এলাহি অ্যাগ্রো অটোরাইস মিলে অভিযান চালিয়ে মিলের দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে মামলা দায়েরের পর গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন- উপজেলার বার্থী গ্রামের আমীর সরদারের ছেলে জাহিদ হাসান (২৪) ও জয়পুরহাট সদরের ধারক রশিদার গ্রামের মৃত সবদুল প্রধানের ছেলে  শাহিনুর প্রধান (২৭)। 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এলাহি অ্যাগ্রো অটোরাইস মিলে গৌরনদী ক্যাম্পের সেনাবাহিনী ও মডেল থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় মিলের ভেতরে বৈদ্যুতিক সাব স্টেশনের পাশে মাটির নিচ থেকে দুইটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও একটি হুইল রেন্স উদ্ধারের পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com