Current Bangladesh Time
Saturday July ১১, ২০২৬ ৫:৩৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » আন্দোলনে আহত ইমরান গাজীর পাশে জেলা প্রশাসক 
১৯ November ২০২৪ Tuesday ৩:৩৬:৪৬ PM
Print this E-mail this

আন্দোলনে আহত ইমরান গাজীর পাশে জেলা প্রশাসক 


নগর প্রতিনিধি:

বরিশালে ছাত্র আন্দোলনে আহত মো. ইমরান গাজীর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ জুলাই হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথা এলাকায় আন্দোলনরত অবস্থায় রাবার বুলেটে আহত হন দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইমরান গাজী। 

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সাগরদী এলাকায় আক্কেল আলী সড়কের ভাড়া বাসায় আহত ইমরান গাজীকে দেখতে যান বরিশালের ডিসি দেলোয়ার হোসেন। এ সময় তিনি ইমরানের আহত হওয়ার ঘটনা শোনেন ও তার পরিবারকে সমবেদনা জানান। পাশাপাশি জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ইমরানের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন ডিসি দেলোয়ার।  

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুব উল্লাহ মজুমদারসহ ছাত্র প্রতিনিধিরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com