Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
২০ November ২০২৪ Wednesday ৩:১৯:২৯ PM
রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহফুজ হোসেন মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে৷
বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওই উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লারহাট এলাকায় এ ঘটনা ঘটে ৷
নিহত মাহফুজ শুক্তাগড় এলাকার লেকায়েত হোসেন মোল্লার ছেলে ৷
স্থানীয়রা জানান, সকালে মোল্লার হাট বাজার এলাকার আউয়াল মোল্লার ছেলে লাবু মোল্লার একটি পুকুরে বৈদ্যুতিক মোটর লাগিয়ে পানি নিষ্কাশনের সময় বিদ্যুতায়িত হন মাহফুজ৷ এ সময় তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে ৷
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী