Current Bangladesh Time
Tuesday June ২, ২০২৬ ১১:২৯ AM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় সাবেক উপজেলা চেয়ারম্যান আটক
২ December ২০২৪ Monday ২:৪০:৪২ PM
Print this E-mail this

পাথরঘাটায় সাবেক উপজেলা চেয়ারম্যান আটক


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটার উপজেলার সাবেক চেয়ারম্যান এনামুল হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা পৌর শহরের বন বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়।

এনামুল হোসাইন পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের আশরাফ আলী মাসুমের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, গত ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা জেলার বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম মনি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বরগুনার পাথরঘাটা নিত্য দ্রব্য পণ্যের উর্ধ্বগতির বিরুদ্ধে একটি সভায় যোগদানের জন্য আসেন।

তিনি গাড়িবহর নিয়ে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার সিঅ্যান্ডবি এলাকায় পৌঁছলে আগেই ওৎ পেতে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গাড়ি বহরে হামলা করে নুরুল ইসলাম মনিসাহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলা করেন।

এ হামলার ঘটনা নিয়ে পাথরঘাটায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ১০৫ জন নামীয় এবং ৩০০ জন অজ্ঞাত আসামি করা হয়। এই মামলার ৮৯ নম্বর আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের এনামুল হোসেন।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, ‘এনামুল হোসেন সাবেক শেখ হাসিনা সরকারের অবৈধ ভোটে চেয়ারম্যান হয়েছেন। তার বিরুদ্ধে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলা রয়েছে।

সে একটি মামলার আসামি হয়েও প্রকাশ্যে কিভাবে ঘুরে বেড়ায়, বিষয়টি নিয়ে পাথরঘাটায় বিক্ষোভ মিছিল করা হয়। তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং আওয়ামী লীগের অ্যাজেন্ডরা বাস্তবায়নের চেষ্টা ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এনামুল হোসাইন বড় একটি মামলার আসামি হওয়ার পরেও প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। যারা এভাবে করছেন তাদেরকে গ্রেফতারের জোর দাবি জানান তিনি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিএনপির ভাই চেয়ারম্যান নুরুল ইসলাম মনির ওপর হামলার ঘটনায় মামলার নামীয় আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করছেন।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরঘাটা পৌর শহরের বন-বিভাগের কার্যালয়ের সামনে থেকে এনামুল হোসাইনকে আটক করা হয়। এনামুল হোসাইন ওই মামলার ৭৯ নম্বর আসামি। আটক এনামুল হোসাইনকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, মঙ্গলবার মরদেহ নেয়া হবে ভোলায়
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
আচরণ বিধিমালা সংশোধনে ইসির খসড়া: স্থানীয় নির্বাচনেও অংশ নিতে পারছে না আ.লীগ
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com