Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১১:৩৭ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের ৩ ভুয়া সদস্য গ্রেপ্তার
৮ December ২০২৪ Sunday ৭:৫৫:৫০ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের ৩ ভুয়া সদস্য গ্রেপ্তার


ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানা এলাকায় র‍্যাবের তিন ভুয়া সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। র‍্যাব সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা।

আজ রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মো. জালাল উদ্দিন খান (৪০), সিআইডি থেকে চাকরিচ্যুত শেরপুর জেলার কামারিয়া ইউনিয়নের মো. শেখ ফরিদ (৩২) ও ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খালিশপুর ইউনিয়নের মো. শিপন আলী সোহেল (৩৫)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, পিরোজপুরে ইয়াছিন আলম চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডে টিএন্ডটি রোড (কবিরাজ বাড়ি) সামনে থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন পেশাদার সদস্যকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ৪টি র‌্যাবের জ্যাকেট, একটি মাইক্রোবাস, খেলনা পিস্তল, দুই জোড়া হ্যান্ডকাপ, দুটি ওয়াকিটকি, দুটি এক্সট্রা নম্বরপ্লেট, চোখ বাঁধার কাপড়, র‍্যাবের কোটি, ব্যাটেল স্টিক, পুলিশের ট্রাউজার্স ও র‍্যাব লেখা আইডি কার্ড জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের আরও জানান, এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মোট ১১টি মামলা বিচারাধীন আছে। উল্লিখিত ঘটনার পরিপ্রেক্ষিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার একটি মামলা রুজু করা হয়েছে। এ ছাড়া ডাকাত বাহিনীর মূলহোতাসহ অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com