Current Bangladesh Time
Friday September ১৮, ২০২৬ ৮:২১ AM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » আমতলীতে এক গৃহবধূর আত্ম*হত্যা!
১১ December ২০২৪ Wednesday ৪:০৬:১০ PM
Print this E-mail this

আমতলীতে এক গৃহবধূর আত্ম*হত্যা!


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামে বিয়ের এক বছরের মধ্যে পিতার বাড়ীতে বসে সাবিনা (১৯) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন।

সাবিনার শশুর বাড়ীর সূত্রে জানা যায়, মানিকঝুড়ি এলাকার শানু হাওলাদারের পুত্র মো. বায়েজিদের সাথে একই গ্রামের জামাল মীরের মেয়ে সাবিনার প্রেমের সর্ম্পকের সূত্রে গত এক বছর পূর্বে বিবাহ হয়। কিন্তু ওই বিবাহ কনের পিতা জামাল মীর ও তার পরিবার মেনে নেয়নি। ওই ঘটনাকে কেন্দ্র করে বিবাহের পর থেকে কনের সাথে তার পিতা-মাতার বিবাদ চলে আসছে ।

ওই বিবাদ মিটানোর জন্য গতকাল সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে স্থানীয় সাবেক ইউপি সদস্য জসিম হাওলাদার ও সংরক্ষিত নারী সদস্য সাহিদা বেগমের উপস্থিতিতে বসে ফয়সালা হওয়ার কথা ছিলো। কিন্তু নির্ধারিত সময় সালিসগন মানিকঝুড়ি স্ট্যান্ডে উপস্থিত হলেও কনের পিতা জামাল মীর ফয়সালায় বসবেন না বলে সালিশগনকে জানিয়ে দেন। ওই ঘটনাকে কেন্দ্র করে রাতে কনে সাবিনা তার পিতা-মাতার সাথে ঝগড়াঝাঁটি করে ঘুমাতে যায়। মঙ্গলবার সকাল ১০ টার দিকে সাবিনা ঘুম থেকে না উঠায় তার মা রিমা বেগম সাবিনাকে ডাকতে গিয়ে তিনি দেখতে পায় বসত ঘরের দোতালার আড়ার সাথে সাবিনা গলায় কালো রংয়ের ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে।

ওই সময় সাবিনার মা রিমা বেগম ডাকা-চিৎকার শুরু করলে বাড়ীর অন্যান্য লোকজন এসে সাবিনার নিথরদেহ ঝুলে থাকতে দেখে আমতলী থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে সাবিনার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আমতলী থানায় নিয়ে যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সাবিনার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com