Current Bangladesh Time
Monday June ২৯, ২০২৬ ৭:৩৭ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে বর্গাচাষীর ধান লুটের অভিযোগ
১৬ December ২০২৪ Monday ৬:২২:০৯ PM
Print this E-mail this

বাউফলে বর্গাচাষীর ধান লুটের অভিযোগ


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় আ.আলী মাতব্বর নামে এক বর্গাচাষীর খেতের কাটা ধান লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে কবীর গাজী নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। রোববার (১৫ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর নিমদী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জমির মালিক মো. মেহেদী হাসান রাসেল।
সুত্রে জানা গেছে, আ. আলী মাতব্বর জমির মালিক মেহেদী হাসান রাসেলের কাছ থেকে দেড় একর জমি বর্গা নিয়ে চলতি আমন মৌসুমে আমন চাষ করেন। ঘটনার দিন রোববার খেতের ধান কেটে ট্রলার যোগে বাড়ি ফেরার পথে চরনিমদী গ্রামের লাল গাজীর ছেলে কবির গাজী (৫৫) ও নজরুল গাজী (৬০) ৬/৭জন লোকজন নিয়ে ট্রলার থেকে ধান লুটপাট করে নিয়ে যায়। এসময় চাষী বাঁধা দিতে আসলে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।
জমির মালিক রাসেল বলেন, চরনিমদী মৌজায় ৯নং খতিয়ানের ১১৪ নং দাগে আমার নানা দেড় এক জমির বৈধ মালিক। দীর্ঘদিন ধরে আমরা ভোগদখল করে আসছি। আমাদের চাষী জমি চাষাবাদ করে থাকেন। কবির ও নজরুল গাজীর জমি ১১৪/১ নং দাগে। তারপরেও তারা আমাদের জমির মালিকানা দাবি করে ধান লুট করে নিয়ে যায়।
এবিষয়ে জানতে চাইলে কবির গাজী বলেন, ধান লুট করিনি। জিম্মায় রেখেছি। সালিশ বৈঠকে যারা ধান পাবে তারা নিয়ে যাবে।
এবিষয় বাউফল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com