Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে সাংবাদিক ও দুই নারী শিক্ষকসহ পিটিয়ে ও কুপিয়ে আহত ৫
৯ January ২০২৫ Thursday ৫:৩৫:৩১ PM
বাউফলে সাংবাদিক ও দুই নারী শিক্ষকসহ পিটিয়ে ও কুপিয়ে আহত ৫
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে এক সাংবাদিক ও দুই নারী শিক্ষিকসহ পাঁচ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন- দৈনিক খবরপত্রের বাউফল উপজেলা প্রতিনিধি এইচ এম বাবলু (৪২), পূর্ব দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাকিলা জাহান ওরফে তানজিলা (৩৫), মধ্য কর্পূরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক জান্নাতুল ফেরদৌস ওরফে টুলি (৩৮), মোছা. ঝুমুর আক্তার (৩০), ও সাইদুর রহমান ওরফে সোহেল (৩৫)। তাদের মধ্যে গুরুতর আহত শাকিলা জাহানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে দাশপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা সামসুল হক ওরফে সোনা গাজীর ছেলে মো. শাহ আলম গাজীর নেতৃত্বে ৩০-৪০জনের একটি দল ওই হামলা চালিয়েছে। আহত সাংবাদিক এইচ.এম বাবলু অভিযোগ করেছেন, খাজুরবাড়িয়া এলাকার ৬৩৪ নম্বর খতিয়ানের পৈত্রিক সূত্রে তারা ২ একর ৪৯ শতাংশ জমির মালিক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শাহ আলম গাজী, তার ভাই মো. মনির গাজী ও চাচাতো ভাই মো. মশিউর রহমান ক্ষমতার প্রভাব দেখিয়ে তাদের জমি জোড়পূর্বক দখল করে চাষাবাদ করেন। আওয়ামী সরকার পতনের পর তাদের জমি দখলমুক্ত করার জন্য পুলিশ প্রশাসনের সহায়তা চান। কিন্তু অদৃশ্য শক্তির প্রভাবে শাহ আলম গাজী ও তাদের লোকজন ওই জমি জোড়পূর্বক দখলে রাখেন। ঘটনার দিন তারা (বাবলু) জমির কাছে গেলে শাহ আলম গাজীর নেতৃত্বে ৩০-৪০ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে তাদের ওপর হামলা করেন এবং তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। এ ঘটনার পর শাহ আলম গাজী গাঢাকা দিয়েছেন। এ বিষয়ে জানার জন্য শাহ আলম গাজীর মোবাইল ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। তবে তার পরিবারের পক্ষ থেকে এ ঘটনার সঙ্গে শাহ আলম গাজীর সম্পৃক্তা নাই বলে দাবি করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,‘খবর পেয়ে পুলিশ গিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী