পটুয়াখালীর বাউফল উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কালাইয়া বন্দর নৌ পুলিশ। মঙ্গলবার দুপুর সারে ১২টার দিকে উপজেলার ধুলিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাড়ির এ এস আই আবদুল্লাহ্ আল মামুন জানায়, মঙ্গলবার সকাল সারে ১০টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এরপড় দুপুর সারে ১২টার দিকে ধুলিয়া সংলগ্ন তেঁতুলিয়া নদীতে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। লাশটির পকেটে একটি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি পাওয়া যায়। সেখানে নাম লেখা রয়েছে শ্যামল দাস, পিতা- শিবানন্দ দাস, কাউনিয়া, বরিশাল। পুলিশ আরো জানায়, অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। পড়নে শার্ট ও প্যান্ট রয়েছে। শার্টেও পকেটে পাওয়া কাগজের সুত্র ধরে আমরা খোঁজ নিচ্ছি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী