Current Bangladesh Time
Sunday May ১০, ২০২৬ ৪:১৯ PM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ভূমি অফিসের জারীকারকের মৃত্যু
১৮ January ২০২৫ Saturday ১২:৪৮:৫৮ PM
Print this E-mail this

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ভূমি অফিসের জারীকারকের মৃত্যু


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

pirojpur-news-map পিরোজপুর সংবাদ মানচিত্র

পিরোজপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নাজিরপুর উপজেলা ভূমি অফিসের জারীকারক মো. আব্দুল জব্বার (৪৬) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।  

তিনি জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের সাদেক হাওলাদারের ছেলে। 

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত আব্দুল জব্বার গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে নাজিরপুর অফিসের কাজ শেষে কাউখালীতে যাওয়ার পথে গাড়িতে বসেই অসুস্থ হয়ে পড়েন। পরে পিরোজপুর সিও অফিস থেকে পরিচিত এক অটোচালক তাকে কাউখালীর বাসায় নিয়ে আসেন। বাসায় আসার পরে তিনি অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে তার মৃত্যু হয়। 
নিহতের পারিবারিক সূত্র জানায়, নাজিরপুর থেকে গণ পরিবহনে পিরোজপুর যাওয়ার পথে তাকে চেতনানাশক কিছু খাওয়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ বলেন, বৃহস্পতিবার তিনি অফিস শেষে বাড়ি ফেরার পথে হয়তো কোনো ধরনের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দু’বছরে বিসিসির মশা মারার ব্যয় ২১ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি
প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ, দল গোছানোই লক্ষ্য
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,বিভাগে মৃত্যুসংখ্যা এখন ২৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com