Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ১১:৩৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ নিয়ে আগামীর বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ : রহমাতুল্লাহ
১০ May ২০২৬ Sunday ৩:২৫:২৫ PM
Print this E-mail this

প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ নিয়ে আগামীর বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ : রহমাতুল্লাহ


নগর প্রতিনিধি:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে নিয়ে আগামীর বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। 

শনিবার (৯ মে) বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ডের টিয়াখালী সাগরদী সর্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের বার্ষিক কীর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবু নাসের বলেন, ধর্মের নামে সমাজ বিভাজনকারীদের জনগণ প্রত্যাখ্যান করেছে। অন্তর্বর্তী সরকারের সময়ে ধর্মের নামে সমাজকে বিভক্ত করে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল একটি অপশক্তি। কিন্তু জনগণ নির্বাচনের মাধ্যমে সেই অপশক্তিকে প্রতিহত করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে এবং এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কুন্ডু মুখার্জী, ২৬ নং ওয়ার্ড পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক পরিক্ষিত গাইন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারেক সোলায়মান, বরিশাল মহানগর বিএনপির নেতা নুরুল মোমেন কোটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুস সাকিব, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন হাওলাদার, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার মোল্লা, জুলাই যোদ্ধা, ২৬ নং ওয়ার্ড শ্রমিক দল নেতা রাসেল ভূঁইয়া, পূজা উদযাপন কমিটির সদস্য পার্থ বিশ্বাস, স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম তপন, জুয়েল তালুকদার এবং যুবদল নেতা আরিফ হোসেনসহ অনেকে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com