Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৫:৩৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি
২৭ January ২০২৫ Monday ৪:১৯:২১ PM
Print this E-mail this

শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি


নগর প্রতিনিধি:

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪ দশক পূর্তিতে বরিশালে ছাত্র সমাবেশ ও লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন সিকদার, বরিশাল মহানগর শাখার অর্থ বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, সদস্য রেজওয়ান হোসেন, সরকারি বরিশাল কলেজের সংগঠক শিবানী সিকদার প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সূচনালগ্ন থেকে একটি সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক -সেক্যুলার, একই পদ্ধতির গণতান্ত্রিক, বৈষম্যহীন শিক্ষা দাবি করে আসছে। ৬২’র শিক্ষা আন্দোলন থেকে ২৪ এর গণঅভ্যুত্থান পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে রক্ত ঝরিয়েছে একটি বৈষম্যহীন শিক্ষার দাবিতে। তথাপি আজও শিক্ষার্থীদের আকাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রের কোনো শাসক পূরণ করতে পারেনি। গত জুলাই-আগস্টের চেতনা ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা। অথচ তার প্রতিফলন আমরা আজও দেখছি না। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হলেও গঠিত হয়নি শিক্ষা সংস্কার কমিশন। এখন পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারেনি সরকার। ফলে শিক্ষা ঠিক আগের মতো উপেক্ষিতই রয়ে গেছে। 

বক্তারা সমাবেশ থেকে দ্রুত সংস্কার কমিশন গঠন করার দাবি জানান। একইসঙ্গে শিক্ষাকে সাম্প্রদায়িকতা মুক্ত রাখার জন্য বিজ্ঞানভিত্তিক, একই পদ্ধতির, সেক্যুলার শিক্ষার দাবি জানান। 

নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার তাই এর আর্থিক দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। সবার জন্য শিক্ষা নিশ্চিত করা ছাড়া একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা তথা বৈষম্য নিরসন করা সম্ভব না। তাই টাকা যার শিক্ষা তার এই নীতি থেকে রাষ্ট্রকে সরে এসে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর পুলিশি হামলা স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ। 

নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা জানান এবং শিক্ষকদের সমাজে সামাজিক মর্যাদা এবং তাদের অর্থনৈতিকভাবে সচল রাখতে তাদের বেতন বৃদ্ধি করার দাবি তোলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com