Home » নাজিরপুর » পিরোজপুর » নাজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কৃষক দল নেতা মাজেদুল বহিষ্কার
৩১ January ২০২৫ Friday ৮:০০:৫০ PM
নাজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কৃষক দল নেতা মাজেদুল বহিষ্কার
নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুরে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী কৃষক দলের নেতা মো. মাজেদুল ইসলাম ডালিমকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার শাখারীকাঠি ইউনিয়নের আহ্বায়ক।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেলা কৃষক দলের সভাপতি মো. নাসির আহমেদ বাচ্চু ও সাধারণ সম্পাদক হাবিব খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী কৃষক দলের পিরোজপুরের নাজিরপুর উপজেলা শাখারীকাঠী ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. মাজেদুল ইসলাম ডালিমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক সদস্য পদসহ সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হলো। এই বহিষ্কারাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিল্টন কালবেলাকে বলেন, তার ব্যাপারে জেলা কমিটির কাছে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগপত্র দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রদান করেছে পিরোজপুর জেলা কমিটি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দু’বছরে বিসিসির মশা মারার ব্যয় ২১ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি
প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ, দল গোছানোই লক্ষ্য
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,বিভাগে মৃত্যুসংখ্যা এখন ২৬