Home » নাজিরপুর » পিরোজপুর » পিরোজপুরে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী বাবা-ছেলে নিহত
১৭ February ২০২৫ Monday ৩:৫০:৪৩ PM
পিরোজপুরে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী বাবা-ছেলে নিহত
নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:
নাজিরপুর উপজেলায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর এক ভ্যানযাত্রীসহ তিনজন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের জেলার নাজিরপুরের রুহিতলাবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জেলার নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৪৫) ও তার ছেলে ইয়াত মোল্লা (১৫)।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, আহত অবস্থায় তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, সোমবার সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা তিনজন ও আরও দুইজন গুরুতর আহত হন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
নাজিরপু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুইয়া বাবা-ছেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে এ ব্যাপারে এখানো কোনো অভিযোগ পাইনি।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান বলেন, আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা পাঠানো হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দু’বছরে বিসিসির মশা মারার ব্যয় ২১ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি
প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ, দল গোছানোই লক্ষ্য
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,বিভাগে মৃত্যুসংখ্যা এখন ২৬