Current Bangladesh Time
Wednesday July ৮, ২০২৬ ২:০৭ PM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » তালতলীতে আ.লীগ নেতার স্ত্রীর নেতৃত্বে মোবাইল দোকান লুট
১ March ২০২৫ Saturday ১১:৪৭:৫৬ AM
Print this E-mail this

তালতলীতে আ.লীগ নেতার স্ত্রীর নেতৃত্বে মোবাইল দোকান লুট


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলীতে একটি মোবাইল দোকানের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট বাজারের মা টেলিকম নামের একটি দোকান লুট করা হয়।

জানা গেছে, সোনাকাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবার ফরাজীর স্ত্রী সুমাইয়ার নেতৃত্বে ১০ জন মিলে ফকিরহাট বাজারে মা টেলিকম নামের মোবাইলের দোকান লুট করে। দোকানে থাকা প্রায় ৩০ লাখ টাকার মোবাইল এবং মালামাল নিয়ে যায়। মুজিবার ফরাজীর স্ত্রী সুমাইয়া দোকানের মালিক কামরুলের ফুফু।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পূর্বশত্রুতার জেরে পারিবারিক একটি মামলায় দোকান মালিক কামরুল ও তার বাবা কারাগারে থাকার সুযোগ নিয়ে কামরুলের দাদি ও তার ফুফুরা দোকানের মালামাল লুট করে দোকান দখলে নেন।

দোকান মালিক কামরুলের মা বলেন, দোকানের জমি নিয়ে কয়েক দফায় আমার শাশুড়ির সঙ্গে সালিশ বসলেও আমার স্বামী ও ছেলেকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। পরে দোকানে থাকা ৩০ লাখ টাকার মালামাল লুট করে দোকানের দখল নিয়েছে। আমি এর বিচার চাই।

আওয়ামী লীগের সভাপতির স্ত্রী সুমাইয়া বলেন, এ জমি আমাদের, তাদের নেমে যেতে বললেও তারা নামেনি। তাই বাধ্য হয়ে দোকানের তালা ভেঙে সব মালামাল নামিয়ে দিয়েছি।

স্থানীয় ফকিরহাট বাজার ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক কামাল সিকদার বলেন, সকালে কয়েকবার তারা দোকানের তালা ভেঙে দোকানটি দখলে নিতে চেয়েছিল। এরপর আমরা বাধা দিয়ে নতুন করে তালা লাগিয়ে দিলেও আবার ভেঙে দোকানের মালামাল বাহিরে রেখে দিয়েছে তারা।

তালতলী থানার (ওসি) শাহজালাল বলেন, ফকিরহাট বাজারে একটি মোবাইলের দোকান লুট হওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য পুলিশের টিম পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১৩ জুলাই বরিশালে আসছেন তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভা
দক্ষিণাঞ্চলে বেহাল ১১ শতাধিক কমিউনিটি ক্লিনিক, কোনোটাতে বাস করে সাপ
বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
বরিশালের সেই “অন্ডকোষ চেপে চেক সইয়ের” ঘটনায় সামনে এলো নতুন তথ্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com