Current Bangladesh Time
Wednesday August ১৯, ২০২৬ ১:০৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
২ March ২০২৫ Sunday ১০:৫২:৫০ PM
Print this E-mail this

বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা


নগর প্রতিনিধি:

বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার রাতে নগরীর কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. সুরুজ গাজী (৩৫) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। তিনি ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। আহত নয়ন গাজী (৩২) কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে।

নিহত ও আহতের স্বজন এবং এলাকাবাসী অভিযোগ করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক, চাঁদাবাজি নিয়ে স্থানীয় শাহীনের সঙ্গে দ্বন্দ ছিল সুরুজের। সন্ধ্যার পর শাহীন ও তাঁর সহযোগীরা মিলে সুরুজ ও নয়নকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতারে নিয়ে আসা হলে সুরুজের অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়। অন্যজন চিকিৎসাধীন। 

এদিকে, এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কাউনিয়া থানার এসআই মো. শাহ জালাল একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com