Home » পটুয়াখালী » বাউফল » মালয়েশিয়ায় নিয়ে জিম্মি করে টাকা দাবীবাউফল থানায় মায়ের সাধারন ডায়েরী
৫ March ২০২৫ Wednesday ৬:২০:১৮ PM
মালয়েশিয়ায় নিয়ে জিম্মি করে টাকা দাবীবাউফল থানায় মায়ের সাধারন ডায়েরী
নিজস্ব প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার মো. সাগড় নামে (২৫) এক যুবককে মালয়েশিয়ায় নিয়ে যায় উপজেলার দাশপাড়া গ্রামের বশার হাওলাদারের ছেলে প্রবাসি মো. আমিন হাওলাদার। ভালো চাকরি দেয়ার কথা বলে জিম্মি করে এখন টাকা দাবী করছেন আমিন হাওলাদার। সাগড় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের দিয়ারা কচুয়া গ্রামের ইদ্রিস ফরাজির ছেলে। এ ঘটনায় সাগড়ের মা বিউটি রোববার বাউফল থানায় সাধারন একটি সাধারন ডায়েরী করেছেন। সাগর মা অভিযোগ করেন, তার ছোট ভাই সোহরাব প্যাদার শ্যালক আমিন হাওলাদার দীর্ঘদিন ধরে মালয়েশিয়া থাকেন। ছেলে সাগড়কে ভালো বেতনে মালয়েশিয়ায় চাকরির প্রলোভন দেখায় ভাই সোহরাব। বিনিময় তার শ্যালককে দিতে হবে ৫ লাখ টাকা। ধারদেনা করে টাকা দিলে আমিন দেড় বছর আগে আমার ছেলেকে মালয়েশিয়া নিয়ে যান। বিদেশ নিয়ে ভালো চাকরি না দিয়ে উল্টো আমার ছেলেকে জিম্মি করে নির্যাতন শুরু করে আমিন। ছেলের মুক্তির জন্য সাড়ে তিন লাখ টাকা দাবি করে। টাকা না দেয়ায় ছেলের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। মাঝে মধ্যে আমাকে ফোন দিয়ে ছেলেকে মারধরের কান্না ও চিৎকার শোনায় আর টাকা চায়। ছেলের কান্না শুনে আমার বুকটা ফেটে যায়। আর এসব কিছুর সঙ্গে আমার ভাই সোহরাব জড়িত। সোহরাবের বুদ্ধি পরামর্শে তার শ্যালক আমার ছেলেকে জিম্মি করে নির্যাতন করতেছেন। ছেলেকে ফিরিয়ে আনতে সরকারের কাছে সহযোগিতা ও দোষিদের বিচার দাবি করেছেন বিউটি বেগম। জিম্মি সাগরের মামা মো. ইউসুফ বলেন, সাগড়কে মালয়েশিয়া নিয়ে যে চাকরি দেয়ার কথা তা দেয়নি। এখন যে চাকরি করতেছে তার টাকা পয়সা কিছুই ওকে দেয় না উল্টো আরো টাকার জন্য অমানবিক নির্যাতন করতেছে। ওকে জিম্মি করে রেখেছে। অভিযোগের বিষয়ে জানতে আমিন হাওলাদারের হোয়াটসঅ্যাপে একাধিক বার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেনি। সোহরাব প্যাদা বলেন, আমার শ্যালকের মাধ্যমে বিদেশে পাঠিয়েছি। বিদেশ পাঠাতে আমার অনেক টাকা খরচ হয়েছে। সেই টাকা এখনো পরিশোধ করেনি। আর নির্যাতনের বিষয়ে কিছু জানি না বলে লাইন কেটে দেন। এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী