Current Bangladesh Time
Thursday October ১৫, ২০২৬ ৭:০৬ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠির সাবেক পিপি আবদুল মন্নান রসুল কারাগারে
১৬ March ২০২৫ Sunday ৭:৩৮:১০ PM
Print this E-mail this

ঝালকাঠির সাবেক পিপি আবদুল মন্নান রসুল কারাগারে


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে বিস্ফোরক আইনের তিন মামলার এজাহারভুক্ত আসামি সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল মন্নান রসুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

তিনি ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা কৃষক লীগের সভাপতি। 

রোববার (১৬ মার্চ) সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. রহিবুল ইসলাম তার জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

আদালত সূত্রে জানা যায়, ঝালকাঠি-০২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আবদুল মান্নান রসুল গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর আত্মগোপনে চলে যান। ঝালকাঠি জেলা বিএনপি অফিসে বোমা বিস্ফোরণ ও হামলা, জেলা বিএনপির সদস্যসচিবের বাসায় হামলা ভাঙচুর, আইনজীবী সমিতিতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টিসহ একাধিক হামলা ভাঙচুরের ঘটনায় তার নামে ঝালকাঠি সদর থানায় ছয়টি মামলা হয়।  

এসব মামলায় আবদুল মান্নান রসুল হাইকোর্ট থেকে গত ১৯ ও ২০ জানুয়ারি আট সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার আদালতে আত্মসমর্পন করে ছয়টি মামলায়ই জামিন আবেদন করেন তিনি।  

বিচারক তিনটি মামলার জামিন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই সঙ্গে বাকি তিন মামলার জামিন শুনানির জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করেন বিচারক।  

আবদুল মান্নান রসুলের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বনি আমীন বাকলাই। রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com