Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে জাতীয় নাগরিক পার্টির দোয়া ও ইফতার মাহফিল
২৮ March ২০২৫ Friday ৬:০৪:০৭ PM
বাউফলে জাতীয় নাগরিক পার্টির দোয়া ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এন সি পি) আয়োজনে পটুয়াখালীর বাউফল উপজেলায় জুলাই অভ্যুত্থানে শহীদ, আহত যোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।প্রবীন সাংবাদিক অধ্যাপক মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, জুলাই অভ্যত্থানে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশারেফ হোসেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ছিদ্দিকুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বাউফল মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অহিদুজ্জামান সুপন, সাংবাদিক কামরুজ্জামান বাচ্চু, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এনসিপির সদস্য মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের হাতে ঈদ উপহার দেওয়া হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী