Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ২:৪১ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » আজ বাউফলে ১৪ গ্রামে ঈদ উৎসব পালিত হচ্ছে
৩০ March ২০২৫ Sunday ১১:৩৪:০৬ AM
Print this E-mail this

আজ বাউফলে ১৪ গ্রামে ঈদ উৎসব পালিত হচ্ছে



নিজস্ব প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় আজ রবিবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। উপজেলার ১৪ গ্রামের প্রায় ২৬ হাজার মুসলিম তাদের পবিত্র এ উৎসব উদ্যাপন করেছেন। সৌদিআরবের সাথে সমন্বয় রেখে জাহাগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরিফ এলাহাবাদ চন্দনাইস চট্রগ্রাম এর অনুসারীরা প্রতি বছর ১দিন আগে তারা ঈদ উৎসব পালন করেন।
সকাল সারে ৯টায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় উত্তর চন্দ্রপাড়া শাহসূফী মমতাজিয়া জামে মসজিদে। ওই নামাজে খুতবা প্রদান করেন শাহসুফি মমতাজিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. রাসেদ। মসজিদের সভাপতি আলী আহম্মদ খান জানান, হানিফী মাযহাবের মতে শাওয়াল মাসের চাঁদ পশ্চিম আকাশে দেখা দিলে উহার সংবাদ পূর্বপ্রান্তে এসে পৌছাইলে সকলের জন্য ঈদ করা ওয়াজিব হয়ে যায়।
এ ছাড়াও উপজেলার বগা, বানাজোরা, বামনিকাঠী, ধাউড়াভাঙ্গা, চাঁদপাল, সাবপুরা, রাজনগর, শাপলাখালী (পুরাতন), শাপলাখালী (নতুন), কনকদিয়া, সূর্দী, দ্বিপাশা, গোসিংগা, মদনপুরা, চন্দ্রপাড়া, মাঝপাড়া, তাঁতেরকাঠী ও কাশিপুর গ্রামের পরিবারগুলো আজ পবিত্র ঈদুল ফিতর উৎসব পালন করেছেন। ঈদ উপলক্ষে গ্রাম গুলোতে আনন্দ বিরাজ করছে। একে অপরের প্রতি ঈদ শুভেচ্ছা বিনময় করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com