Current Bangladesh Time
Wednesday July ১৫, ২০২৬ ৭:০৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
৫ April ২০২৫ Saturday ৮:২৫:৫৩ PM
Print this E-mail this

বানারীপাড়ায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥

বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ  পাওয়া গেছে। এ ব্যপারে ভিকটিম ওই ছাত্রীর মা বাদী হয়ে শুক্রবার (৪ এপ্রিল) রাতে বানারীপাড়া থানায় উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে শোভন মিস্ত্রিকে (২২) আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে ওই ছাত্রীকে তার ভাড়াটিয়া বাসার সামনের পাকা রাস্তা থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও  ফুসলিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে বখাটে শোভন মিস্ত্রি ইজিবাইক গাড়িতে তুলে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার পর থেকে ৪ এপ্রিল (শুক্রবার) বিকাল ৩টার আগ পর্যন্ত ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। পরে ওইদিন (শুক্রবার) বিকাল ৩টার দিকে ভিকটিমকে তার বাসার সামনে ফেলে রেখে যায়। মামলায় বাদী উল্লেখ করেন তিনি স্থানীয় আইডিয়াল ল্যাবের কর্মচারি। বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি তার ছেলে ও মেয়েকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া বাসায় রেখে কর্মস্থলে যান। বিকাল ৩টার দিকে মেয়েকে মুঠোফোনে কল দিলে সে তাকে জানায় এক বান্ধবীর বাসায় রয়েছেন। বখাটে শোভন মিস্ত্রি স্কুলে যাওয়া আসার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিত বলেও মামলায় উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন,স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা নিয়ে ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে এবং আসামীকে গ্রেফতারের চেস্টা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com