Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ১:৩০ PM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » নাজিরপুরে চাঁদা চাওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১
১৫ April ২০২৫ Tuesday ১০:১৫:৫৬ PM
Print this E-mail this

নাজিরপুরে চাঁদা চাওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে চাঁদা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১১ নেতা-কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত এক জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ সময় দুটি মোটর সাইকেল ভাংচুর করা হয়।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজারে। স্থানীয় একাধীক সূত্রে জানা গেছে, ওই ইউনিয়ন বিএনপির সদস্য সচীব মো. জহিরুল ইসলাম শেখ ও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মো. বদিউজ্জামান ভুইয়া গ্র‍ুপের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে যুবদল নেতা বদিউজ্জামান গ্রুপের বদিউজ্জামান (৪০), ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শরিফুল ইসলাম (২৪), ওয়ার্ড বিএনপির সদস্য মো. সবুর সরদার (৪৫), মো. মাহবুব ভুইয়া (৬৫), স্বেচ্ছা সেবকদল নেতা মো. আল মামুন সরদার আজমীর (৪২), জেলা স্বেচ্ছা সেবক দলের সহ-বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. তায়জুল ইসলাম (৩৩), স্বেচ্ছা সেবক দলের এমাম ভুইয়া (২৫), যুবদলের রুহুল আমীন ভুইয়া (৩৫) এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচীব মো. জহিুরুল ইসলাম শেখ ও পলাশ শেখ (২৮)।

আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে বিএনপি নেতা জহিরুল ইসলাম ও পলাশ শেখ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকলেও তাদের পাওয়া যায় নি। হামালায় আহত উপজেলা যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. বদিউজ্জামান বলেন, উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন স্বেচ্চা সেবক দলের নেতা আজমীর হোসেনকে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়ন বিএনপির সদস্য সচীব জহিরুল ইসলাম ও তার ভাই যুবলীগ কর্মী জাহিদ সহ ৪-৫ জনে চাঁদার দাবীতে বাজারের একটি দোকানের সামনে আটক করে।

এর আগে গত প্রায় দুই মাস ধরে তারা আজমীরের কাছে চাঁদা চায়। এ ঘটনা শুনে সেখানে গেলে বিএনপি নেতা জহিরের নেতৃত্বে তার ভাই ও তার গ্রæপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা সহ দুটি মোটর সাইকেল ভাংচুর করে। পরে এ খবর শুনে আমার আত্মীয় স্বজনরা সেখানে গেলে জহিরের লোকজন তাদের উপর হামলা করে।

বিএনপি নেতা মো. জহিরুল ইসলাম শেখ বলেন, যুবদল নেতা বদিউজ্জামানের চাচা মাহাবুব ভুইয়া তাকে গালাগালি করেন। এ নিয়ে সংঘর্ষে কে কাকে মেরেছে তা তিনি জানেন না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশেষ প্রতীম রায় বলেন, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়েছে। নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ হিলাল উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com