Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১১:২২ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ার যুবক হত্যায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড
২৩ April ২০২৫ Wednesday ৯:৫১:৪১ PM
Print this E-mail this

ভান্ডারিয়ার যুবক হত্যায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড


ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এমদাদুল ফরাজী নামের এক যুবককে হত্যার অভিযোগে দুই জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

আজ বুধবার দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মোক্তাগীর আলম এ রায় প্রদান করেন। আদালতের বিচারক আসামীদের আরো ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত মো: হাচান হাওলাদার (৩৫) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের পুত্র এবং প্রিন্স মোল্লা (৪২) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ঘোনাপাড়ার সিরাজুল ইসলামে পুত্র।

নিহত এমদাদুল ফরাজী (৩০) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের খান জাহান আলীর পুত্র। বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু জানান, ২০০৮ সানের ৩ মার্চ জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের যুবক এমদাদুল ফরাজীর ভাড়ায় চালিত মোটরসাইকলে করে আসামীরা সাফা বন্দর এলাকা থেকে তাকে ভাড়া করে চরখালী এলাকায় নিয়ে আসে।

সেখানে থেকে আসামীরা মোটরসাইকেল যোগে ভান্ডারিয়ার-মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদ্রাসা এলাকায় মোটরসাইকেল চালক এমদাদুল ফরাজীকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করলে নিহত এমদাদুল ফরাজীর পিতা খান জাহান আলী ভান্ডারিয়া থানায় আসামীর নামীয় করে ২০০৮ সালের ৪ মার্চ ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভান্ডারিয়া থানার এসআই আলাউদ্দিন আসামীর অভিযুক্ত করে আদালতে একই বছরের ২৫ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতের বিচারক আসামীদের অভিযুক্ত করে এই রায় প্রদান করেন। তবে রায় প্রদান কালে আসামীরা পালক ছিলো।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com