Current Bangladesh Time
Tuesday September ১৫, ২০২৬ ১১:০৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » মুফতি ফয়জুলকে মেয়র চেয়ে মামলা, সিদ্ধান্ত পেছাল আদালতের
২৪ April ২০২৫ Thursday ৪:৫১:৫৯ PM
Print this E-mail this

মুফতি ফয়জুলকে মেয়র চেয়ে মামলা, সিদ্ধান্ত পেছাল আদালতের


নগর প্রতিনিধি:

ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র চেয়ে করা মামলাটি গ্রহণযোগ্য হবে কিনা- আদালত সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে আরও এক দফা তারিখ পুনর্নিধারণ করলো।

নতুন তারিখ দেওয়া হয়েছে ৫ মে। আজ বৃহস্পতিবার মামলাটির তারিখ নির্ধারিত ছিল। ফয়জুলের আইনজীবী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসের জানান, ৫ মে কেন পুনরায় তারিখ দেওয়া হলো সে বিষয়ে আদালত কোনো ব্যাখ্যা দেননি।

এদিকে মামলার নির্ধারিত তারিখ হওয়ায় ইসলামী আন্দোলনের কয়েক হাজার নেতাকর্মী বৃহস্পতিবার দুপুরে আদালতপাড়ায় অবস্থান নিয়েছিলেন। এর আগে সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে থেকে গণমিছিল বের হয়। তারা আদালত সংলগ্ন ফজলুল হক অ্যাভিনিউতে অবস্থান নেওয়ায় যানবহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করীম ৩৩ হাজার ৮২৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন। তিনি ইসলামী আন্দোলনের জেষ্ঠ নায়েবে আমীর। ওই নির্বাচনে বিজয়ী নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ পেয়েছিলেন ৮৭ হাজার ৮০৮ ভোট। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই।

কারচুপির অভিযোগে নির্বাচনী ফল বাতিল করে ফয়জুলকে মেয়র ঘোষণা চেয়ে ১৭ এপ্রিল বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা হয়। একই দাবি জানিয়ে বুধবার আরেকটি মামলা করেছেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com