Current Bangladesh Time
Monday September ১৪, ২০২৬ ৬:১৩ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে ওসির নামে ঘুষ আদায়ের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে
৫ May ২০২৫ Monday ৬:০০:৪২ PM
Print this E-mail this

নেছারাবাদে ওসির নামে ঘুষ আদায়ের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে থানার ভারপ্রপ্ত কর্মকর্তার (ওসি) নাম করে বিধান মৃধা নামের এক দোকানির কাছ থেকে দশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে মো. মনির হোসেন নামের এক সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে। মনির হোসেন উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামের বাসিন্দা। ওই ভুক্তভোগী একই ইউনিয়নের জুলুহার গ্রামের বাসিন্দা।

ওসিকে টাকা দেওয়ার কথা বলে দোকানি বিধান মৃধার কাছ থেকে মনির হোসেনের ঘুষ নেওয়ার একটি অডিও কলরেকর্ড হাতে এসেছে। ওই ভুক্তভোগী বিধান মৃধা মোবাইল ফোনেও সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেছেন।অভিযোগে বিধান মৃধা বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে একটি বিষয় নিয়ে আমার বিরোধ চলতেছিল।

বিষয়টি নিয়ে ভাই নেছারাবাদ থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে থানা থেকে আমাকে ডাকা হয়েছিল। পরে থানা–পুলিশের হস্তক্ষেপ এড়াতে সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেনের কাছে গিয়েছিলাম। তিনি আমার সমস্যার কথা শুনে থানার ওসির নামে দশ হাজার টাকা দাবি করেন। আমি ঝামেলা এড়াতে তাঁকে দশ হাজার টাকা দেই। তবে তাঁকে টাকা দিয়েও আমার কোনো লাভ হয়নি। আমার মনে হয়, ওসি ওই টাকার ব্যাপারে কিছু জানেন না।’

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেনকে একাধিকবার ফোন দিলেও তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। নেছারাবাদ থানার ওসি মো. বনি আমীন বলেন, ‘বিষয়টি অবশ্যই গুরুত্বসহকারে দেখা হবে। তা ছাড়া বিধান মৃধার ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে। ইচ্ছে করে তার ছেলে গুজব ছড়াতে পারে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com