দেশের নামিদামি কোম্পানির লোগো ব্যবহার করে নকল প্রসাধনী তৈরি শেষে বিক্রির সময় গ্রেফতার তিনজনকে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় তিনজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।সোমবার (৫ মে) দুপুরে নগরীর পোর্ট রোডের হোটেল সি-প্যালেস থেকে তাদের গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহরুখ আলম শান্তনু তাদের দণ্ড দেন। এ তথ্য নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে হৃদয় মিয়া, একই এলাকার মনু মিয়ার ছেলে শাহজালাল মিয়া ও রইছ মিয়ার ছেলে শফিক মিয়া। পুলিশ ইন্সপেক্টর ছগির হোসেন বলেন, অভিযুক্তরা ব্রাহ্মণবাড়িয়ায় এসব নকল প্রসাধনী তৈরি করে বরিশাল নিয়ে এসে তা হোটেলে বসে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করছিল। এই চক্রটি দীর্ঘদিন ধরে এসব নকল প্রসাধনী বিভিন্ন জেলায় বিক্রি করত।
তাদের কারণে প্রতারিত হচ্ছিল সাধারণ জনগণ। গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নকল প্রসাধনী জব্দ করি। এসময় আটক তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিচারক তাদের এক মাস করে কারাদণ্ড ও জরিমানা করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান